Saturday, April 4, 2026

আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট

Date:

Share post:

আপাতত স্থগিত হয়ে গেল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট। ২ এপ্রিল এই টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ওই দিন টেস্ট হচ্ছে না। কবে হবে তাও কিছু জানায়নি কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছে কমিশন।লোকসভা ভোট ঘোষণা হওয়ায় আদর্শ আচারণবিধি জারি হয়েছে দেশ জুড়ে। এই অবস্থায় আপার প্রাইমারিতে টেস্ট নেওয়া যাবে কিনা নিয়ে ধোঁয়াশায় স্কুল সার্ভিস কমিশন। সে কারণেই স্থগিত করে দেওয়া হয়েছে টেস্ট।

আপার প্রাইমারিতে (কর্মশিক্ষা ও শরীরশিক্ষা ছাড়া) ২০১৬-র প্যারা টিচারদের সংরক্ষিত ১০ শতাংশ আসনের পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে। নোটিশ দিয়ে এ খবর জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন। এই পরীক্ষা কবে হবে তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে কমিশন জানিয়েছে।

পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাঁদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেইমতো আগে বিজ্ঞপ্তি দেওয়াও হয়েছিল। এর জন্য ২৭ মার্চ থেকে প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বলেও জানানো হয়। কিন্তু, আপাতত সেই পার্সোনালিটি টেস্ট বাতিল করা হয়েছে। ভোটের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন।

ধোঁয়াশা কাটাতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের কাছ থেকে যদি সদর্থক জবাব আসে তবে টেস্ট নেওয়া হবে। এগোবে নিয়োগ প্রক্রিয়া। না হলে ভোট শেষ না হওয়া অবধি অপেক্ষায় থাকতে হবে চাকরি প্রার্থীদের।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...