Sunday, April 5, 2026

প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী শ্রেয়স, প্রথম একাদশ নিয়ে রাখলেন ধোঁয়াশা

Date:

Share post:

আজ ঘরের মাঠে আইপিএল-এর অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে শ্রেয়স আইয়রদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে নামার আগে সতর্ক কেকেআর অধিনায়ক । প্রথম ম্যাচে সামনে প্যাট কামিন্সের হায়দরাবাদ। তবে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী শ্রেয়স। ম্যাচের আগে আলাদা করে দলের শক্তি-দুর্বলতা বাছতে চাইলেন না তিনি। তবে জানিয়েছেন, অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে প্রত্যাশা বেশিই রয়েছে কেকেআর অধিনায়কের।

এই নিয়ে শ্রেয়স বলেন, “ প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভাল ছন্দে রয়েছে এটাই বড় শক্তি। অনুশীলন ম্যাচেও সবাইকে ভাল ছন্দে দেখেছি। দলের বৈঠকে অনেকেই নিজেদের মতামত দেয়। আমাদের দলের সংহতি অনেক ভাল। শুরুতেই বিরাট প্রত্যাশা রাখছি না। প্রথম ম্যাচে ভাল খেললে এমনিই আত্মবিশ্বাস এসে যাবে। আলাদা করে দলে কোনও এক্স ফ্যাক্টর নেই। গতবার রিঙ্কু পাঁচ ছক্কা মেরে শিরোনামে এল। ভারতের হয়েও ভাল খেলল। ওর থেকে প্র্যাশা থাকবে। তবে মরশুমের শুরুতে সবার কাছেই একই রকম প্রত্যাশা রয়েছে।”

দলে মিচেল স্টার্ক বাদে সেরকম ভাল জোরে বোলার নেই। শ্রেয়স অবশ্য নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। এই নিয়ে তিনি বলেন, “ দলের বোলিংকে বিভাগকে দেখলে বুঝতে পারি কত অভিজ্ঞতা রয়েছে। দুটো আইপিএল খেলা মানেই অভিজ্ঞতা থাকবে। সবে মরশুমের শুরু। কার মানসিকতা কীরকম সেটা বোঝার সময় এখনও রয়েছে। বেশি ভবিষ্যতের দিকে তাকাতে চাই না। স্টার্ক আসায় অনেক সুবিধা হয়েছে। পাওয়ার প্লে, মাঝের ওভার বা শেষের দিকেও ওকে ব্যবহার করতে পারি। বিশ্বকাপ জিতে অনেক আত্মবিশ্বাসী হয়ে এসেছে। অনেক অভিজ্ঞতা রয়েছে। তরুণদের জন্যেও ভাল।” তবে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশ কী হবে বা কারা ওপেন করবেন তা নিয়ে মুখ খুলতে চাইলেন না শ্রেয়স। এই নিয়ে কেকেআর অধিনায়ক বলেন, “ দু’জনেই দারুণ ব্যাটার। সব দেশে গিয়ে টি-২০ খেলে। পারফরম্যান্সও দুর্দান্ত। এখনও পরিকল্পনা করিনি। এরপর টিম মিটিং রয়েছে। সেখানেই ঠিক হবে কে খেলবে। কালকেই আপনারা জানতে পারবেন।“

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...