Saturday, April 4, 2026

লড়াকু ইমেজ! গেরুয়া বিরোধী অভিনেত্রী স্বরাকে প্রার্থী করছে কংগ্রেস!

Date:

Share post:

বিজেপি-বিরোধী বিভিন্ন আন্দোলনে রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাঁকে। JNU থেকে CAA-NRC- সব বিষয় নিয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁকে বরাবর গর্জে উঠতে দেখা গিয়েছে। বিয়েও করেছেন এক রাজনৈতিক নেতাকে। এবার সেই অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) উপর বাজি ধরতে চাইছে কংগ্রেস (Congress)। সূত্রের খবর, কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে লড়বেন স্বরা। কংগ্রেস সাংসদ তথা নেতা রাহুল গান্ধীর সঙ্গে এই বিষয়ে আলোচনাও হয়ে গিয়েছে। তবে এই নিয়ে দুতরফেই মুখে কুলুপ।

রাজনৈতিক কর্মী প্রেমিক ফাহাদ আহমেদের সঙ্গে গত বছর ফেব্রুয়ারিতে বিয়ে করেন স্বরা। সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হন অভিনেত্রী। রাহুল গান্ধীর ‘ন্যায়যাত্রা’য় স্বরার অংশগ্রহণের পর থেকে তাঁর প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। কিছুদিন ধরেই লোকসভা নির্বাচনে স্বরা (Swara Bhaskar) প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছিল। সূত্র বলছে, কয়েকদিন আগে মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান রমেশ চেন্নিথালার সঙ্গেও বিশেষ বৈঠক করেন অভিনেত্রী। তাহলে কী চেনা বলিউডেই তাঁকে লড়তে নামাবে হাত শিবির! সেটা জানা এখন সময়ের অপেক্ষা।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...