Tuesday, April 7, 2026

‘নিরপেক্ষ বিচার প্রাপ্য’, কেজরির গ্রেফতারিতে উদ্বিগ্ন জার্মানি

Date:

Share post:

হিটলারি শাসন দেখা জার্মানিতেও এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ। এই মামলায় বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও গণতন্ত্রের মূলনীতিগুলি মেনে চলার দাবি জানানো হয়েছে জার্মানির (Germany) বিদেশমন্ত্রকের তরফে। ভারতের বিজেপি বিরোধী দলগুলির ওপর শাসকের স্বৈরাচারি মনোভাব যে হিটলারের দেশের কূটনৈতিক বিষয় হিসাবেও ভাবিয়েছে, তা জার্মানির উক্তিতেই স্পষ্ট।

জার্মান বিদেশমন্ত্রকের একটি সাংবাদিক বৈঠকে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়। সেখানেই বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “বিষয়টায় নজর রাখা হয়েছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমাদের অনুমান এবং প্রত্যাশা যে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও গণতন্ত্রের মূল বিষয়গুলি মান বজায় রেখেই পালন করা হবে এই মামলাতেও। যেভাবে অন্য কেউ পেয়ে থাকেন, সেভাবেই কেজরিওয়ালেরও সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার (fair and impartial trial) প্রাপ্য। এর মধ্যে এটাও ধরে নিতে হবে যে তিনি বিচারব্যবস্থার সব রকম পথই বিনা বাধায় অবলম্বন করতে পারেন”।

জার্মানি সহ পশ্চিমের সব দেশই যে ভারতের লোকসভা নির্বাচন ও সেই সংক্রান্ত সব ধরনের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে তাও স্পষ্ট। সেই সঙ্গে বিরোধীদের বিচার প্রক্রিয়াতেও যে পক্ষপাতিত্বের আশঙ্কা রয়েছে তা জার্মানির বিদেশমন্ত্রকের বিবৃতিতে অনুমান করা সহজ। সেই সঙ্গে স্বৈরাচারি শাসনের অভিজ্ঞতা থাকা জার্মানির ভারতের রাজনৈতিক পরিস্থিতির ওপর সন্দেহ প্রকাশ আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। যদিও ভারতের বিদেশমন্ত্রক জার্মানির এই ধরনের বিবৃতিতে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে (internal matters) হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে।

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...