Monday, April 6, 2026

জোকা-এসপ্ল্যানেড রুট চালু হবে তো? চিন্তায় কলকাতা মেট্রো 

Date:

Share post:

গঙ্গার তলা দিয়ে মেট্রো (Under water Metro) যাতায়াত শুরু হয়েছে। হাওড়া ময়দান- ধর্মতলা রুটের (Howrah Maidan -Esplanade Metro) মেট্রো খুব দ্রুতই শিয়ালদহ স্টেশন (Sealdah Station) ছুঁয়ে যাবে বলে আশাবাদী যাত্রীরা। কিন্তু জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুট নিয়ে এবার নয়া চিন্তা কর্তৃপক্ষের! কারণ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের (Indian Defence Ministry) নয়া সিদ্ধান্ত ঘিরে জটিলতা তৈরি হয়েছে।

কলকাতা মেট্রো (Kolkata Metro) এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো রূপায়ণকারী সংস্থা RVNL-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিধান মার্কেট থেকে সব ব্যবসায়ীদের অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে। সেক্ষেত্রে ঠিক হয়েছিল ভারতীয় সেনার (Indian Army) অধীনস্থ একটি অংশে সেই পুনর্বাসন দেওয়া হবে। বর্তমানে যেখানে মার্কেট রয়েছে, সেটিকে ভেঙে পার্পেল লাইন অর্থাৎ জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন করা হবে। কিন্তু, প্রতিরক্ষা মন্ত্রক আচমকাই জানিয়েছে যে বিধান মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার জন্য সেনাবাহিনীর এলাকায় নতুন করে কোনও জায়গা দেওয়া সম্ভব নয়। সেনার এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর কর্তারা মনে করছেন ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য নতুন জায়গা খুঁজতে আরও বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। স্বাভাবিকভাবেই এই জটিলতায় জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প শেষ হতে আরও বেশ কয়েক বছর দেরি হয়ে যাবে, এমনই আশঙ্কা মেট্রো কর্তৃপক্ষের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...