Friday, April 3, 2026

জোট জটের মধ্যেই দ্বিতীয় দফায় ৪ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, মুর্শিদাবাদে মহম্মদ সেলিম

Date:

Share post:

জোট জটের মধ্যেই আসন্ন লোকসভা ভোটের (Loksbha Election) জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (Left Front)। তবে এই পর্বে মাত্র চারজনের নাম ঘোষণা করেছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যার মধ্যে সবচেয়ে উল্লেযোগ্য সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম। তিনি এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়বেন। রানাঘাটে বামেদের প্রার্থী অলোকেশ দাস, বোলপুরে শ্যামলী প্রধান এবং বর্ধমান-দুর্গাপুরে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল।

মহম্মদ সেলিম ও অলোকেশ দাস আগেও সাংসদ ছিলেন। তবে শ্যামলী প্রধান ও সুকৃতি ঘোষাল এবারই প্রথম লোকসভা ভোটের ময়দানে। তবে শ্যামলী প্রধান নানুরের প্রাক্তন বিধায়ক। এর আগে ১৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা। সবমিলিয়ে আপাতত ২১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, ধাপে ধাপে বাকি আসনগুলির প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। ফ্রন্টের মধ্যে বাকি কেন্দ্রের নামগুলি নিয়ে আলোচনা চলছে, সহমতে এলেই সেগুলি জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বামেরা জোট-সমঝোতার কথা নজরে রেখেই গত সপ্তাহে একদফায় প্রার্থীতালিকা ঘোষণা করে। জোটসঙ্গী আইএসএফ তারপরই ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে। যার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে বামেদের প্রার্থীও রয়েছে। সম্প্রতি ৮টি আসনে প্রার্থী ঘোষণা করে আরেক জোটসঙ্গী কংগ্রেস। তবে বামেরা প্রথম দফায় যে ১৭টি আসনে প্রার্থী দিয়েছে, সেগুলি বাদ রেখেই প্রার্থীতালিকা প্রকাশ করে কংগ্রেস।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...