Monday, April 13, 2026

চোখের জলে পার্থসারথিকে শেষ বিদায় জানালো স্টুডিওপাড়া, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

৬৮ বছরের থেমে গেল জীবনের যাত্রা। শুক্রবার রাতে দুঃসংবাদ এল টলিপাড়ায় (Tollywood)। এক মাসের বেশি সময় ধরে ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মেনেছেন পার্থসারথি দেব (Partha Sarathi Deb)। শুক্রবার রাত এগারটা পঞ্চাশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি অভিনেতার বন্ধু আত্মীয় পরিজনকেও সমবেদনা জানিয়েছেন।

আজ দুপুর ১২টায় টেকনিশিয়ানস স্টুডিওতে (Technician’s Studio) অভিনেতার মরদেহ নিয়ে আসা হয়। চোখের জলে শেষ বিদায় জানান টলিপাড়ার সতীর্থরা।

সিনেমা, সিরিয়াল এমনকী, নাটকের মঞ্চেও প্রায় চার দশক ধরে পার্থসারথি বিরাজ করেছেন সমহিমায়। দীর্ঘদিন ধরেই COPD-র সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। আক্রান্ত হয়েছিলেন নিউমোনিয়াতেও। জীবনের শেষ কঠিন লড়াইয়ে পরিবারকে পাশে পাননি পার্থসারথি। তবে সঙ্গে ছিল আর্টিস্ট ফোরাম। আজ টেকনিশিয়ান স্টুডিওতে শঙ্কর চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, রাহুল বন্দ্যোপাধ্যায় ,ভরত কল, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী,দেবদূত ঘোষ সহ ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা অভিনেত্রীরা ফুলের মালা দিয়ে চোখের জলে শেষ শ্রদ্ধা অর্পণ করেন। এদিন দুপুরেই কেওড়াতলা মহাশ্মশানে পার্থসারথি দেবের শেষকৃত্য সম্পন্ন হবে।

Related articles

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...