Monday, April 6, 2026

শেষ হল লড়াই, শুক্রবার রাতে প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব!

Date:

Share post:

প্রয়াত টলিউড অভিনেতা পার্থসারথি দেব (Tollywood Actor Parthasarathi Deb)। গত ৪২ দিন ধরে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শেষ হল লড়াই। রাতেই আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)অভিনেতার মৃত্যুর খবর জানান। আজ দুপুর ১২ টায় টেকনিশিয়ান স্টুডিওতে(Technician Studio) পার্থসারথির দেহ নিয়ে যাওয়া হবে।

অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর সিওপিডিতে (COPD) আক্রান্ত হওয়ার পাশাপাশি ফুসফুসের সমস্যা বেড়ে যায় পার্থসারথির। বছর তিনেক আগে করোনাতে আক্রান্ত হয়ে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারপর আবার চুটিয়ে কাজ করে গেছেন। কিন্তু এবার অবস্থা গুরুতর হয়েছিল। তাই আর শেষরক্ষা হল না। গত ৪০ বছর ধরে একনাগাড়ে মঞ্চ সিনেমা সিরিয়ালে কাজ করেছেন পার্থসারথি। ২০০ টিরও বেশি সিনেমাতে কাজ করেছেন। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। বিবাহবিচ্ছেদের পর থেকে নিজের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন অভিনেতা। বেশ কিছু সিনেমার কাজ অসমাপ্ত রেখেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...