Saturday, June 27, 2026

টানা ১৪ ঘণ্টা ধরে তল্লাশি! অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বাংলা-সহ বিজেপি বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা চরমে উঠেছে। শুক্রবার সাতসকালে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যায় ইডি। এদিন সকাল ৭টার কিছু সময় পরেই মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি। এরপর টানা ১৪ ঘণ্টা ধরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন রাত ১০টা ৪০ নাগাদ তাঁর বাড়ি থেকে বেরন ইডি আধিকারিকরা।

ইডির যুক্তি নিয়োগ মামলার তদন্তেই এই তল্লাশি। সেসময় মন্ত্রী এই বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ে, গ্রামের বাড়িতে। ইডি হানার খবর পেয়ে দুপুর প্রায় ২টো নাগাদ বোলপুর এসে পৌঁছন। এরপর টানা ১৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসবাদ করার পাশাপাশি ইডি আধিকারিকরা এদিন একাধিক নথিপত্র পরীক্ষা করে কিছু কিছু বাজেয়াপ্তও করেছেন বলে খবর।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে ফের রাজ্যজুড়ে সক্রিয়তা বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।সেই সূত্র ধরেই শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকেরা। যদিও এদিন মন্ত্রীর বাড়িতে হানা প্রসঙ্গে তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, নির্বাচন এলেই হানার বনামে প্রহসনের ঘটনা নতুন কিছু নয়। এসব করে লাভের লাভ কিছুই হবে না। মোদি সরকার বুঝতে পেরেছে বাংলার মানুষ তাদের মেনে নেবে না। সেকারণেই মরিয়া হয়ে প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের।

আরও পড়ুন- আমাকে গ্রেফতার করিয়ে ডায়মন্ড হারবারে দাঁড়ান: ‘গুরুজন’ অভিজিৎকে চ্যালেঞ্জ অভিষেকের

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...