Monday, April 6, 2026

দেশের মধ্যে প্রথম, হে.পাটাইটিস রো.গ নিয়ন্ত্রনে রাজ্যে চালু টেলি মেডিসিন

Date:

Share post:

নীরব সংক্রামক ব্যাধির অন্যতম হেপাটাইটিস। রোগী বুঝতেও পারেনা কখন রোগ শরীরে বাসা বাঁধল। এহেন মারন রোগ নিয়ন্ত্রনে টেলি মেডিসিন চালু হল রাজ্যে। হেপাটাইটিস বি অথবা সি আক্রান্ত রোগীকে হাসপাতালে আসতে হবে না। বাড়ির কাছের হাসপাতাল থেকেই বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারবে। স্বাস্থ্য ভবনের দাবি দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য এই চিকিৎসা ব্যবস্থা চালু করল।

স্বাস্থ্য দফতর বলছে, প্রথম দফায় এসএসকেএম হাসপাতালকে নোডাল সেন্টার করে রাজ্যের ৩৭ টি হাসপাতালে চিকিৎসা হবে। পরের ধাপে আরও তিনটি হাসপাতালকে সাব হাব করে হাসপাতালের সংখ্যা বাড়ানো হবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মুল করার কর্মসূচি নেওয়া হয়েছে । সেই কর্মসূচিকে ত্বরান্বিত করতেই টেলি মেডিসিন চালু হল।

প্রতি সপ্তাহের বুধবার দুপুর দুটো থেকে মূল হাসপাতালের ডাক্তারবাবুরা জেলা হাসপাতালের রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা দেখে দরকারে নতুন ওষুধ নির্বাচন করবেন। সেই অনুযায়ী চিকিৎসা চলবে। আবার জটিল কোনও কেস পেলে আলোচনা করা হবে। হেপাটাইটিস বি ওষুধে কমে। কিন্তু সি আক্রান্ত হলে রোগীকে জীবনভর চিকিৎসার মধ্যে থাকতে হয়। প্রথমে মনে করা হত নিম্ন বিত্ত পরিবারে এই রোগের প্রাদুর্ভাব বেশি। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। প্রসূতির থেকে সন্তানের মধ্যে রোগ সংক্রমন হয়। তাই এর আগে রাজ্যের সাত জেলায় প্রসূতিদের পরীক্ষা হয়েছিল। তারপর অবস্থার গুরুত্ব বুঝে টেলি মেডিসিন চালু হল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর আগামী দিনে উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে টেলি কন্সালটেশন হবে।

আরও পড়ুন- আগামী CCL কলকাতাতেই! যিশুদের আবদারে নির্দেশ মুখ্যমন্ত্রীর, ট্রফি-জয়ীদের উষ্ণ সংবর্ধনা

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...