Thursday, June 11, 2026

মস্কো হামলায় মৃত বেড়ে ১৫০; বড় ঘোষণা পুতিনের

Date:

Share post:

ক্রকাস সিটি হলে জমায়েত কয়েক হাজার মানুষের ওপর নির্বিচারে গুলি চালানোর দৃশ্য মনে করিয়ে দেয় মুম্বাই শহর জুড়ে ২০০৮ সালে ঘটে যাওয়া জঙ্গি হামলাকে। শুক্রবার রাতের হামলার ঘটনায় এপর্যন্ত মৃতের সংখ্যা সরকারি সূত্রে ১৩৩, বেসরকারি সূত্রে সেই সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি প্রায় ২০০ মানুষ। এখনও ভেঙে পড়া সিটি হল সরিয়ে সন্ধান চালানো হচ্ছে সেখানে কেউ আটকে রয়েছেন কি না। ইতিমধ্যেই রাশিয়ার ষষ্ঠবার নির্বাচিত রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রবিবার ২৪ মার্চকে জাতীয় শোকের দিন হিসাবে ঘোষণা করেছেন।

শুক্রবার রাতে মস্কোয় জঙ্গি হামলার পর গোটা দেশে এই হামলার প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের তৎপরতায় ঘটনায় সরাসরি অভিযুক্ত চার আইএস জঙ্গিকে আটক করে ফেলতে সক্ষম হয়। সর্বমোট ১১ জনকে গ্রেফতার করা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবি, “ধৃতরা সবাই হামলা চালিয়ে ইউক্রেনের দিকে পালাতে চেষ্টা করেছিল”। এই দাবির পর দ্বিতীয়বার ইউক্রেনের তরফে দাবি করা হয় তাঁরা এই হামলার সঙ্গে যুক্ত নয়। এই হামলাকে বর্বরোচিত দাবি পুতিনের।

রাশিয়ার মানুষ হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে ক্ষোভে ফুঁসতে থাকে জঙ্গিদের বিরুদ্ধে। অন্যদিকে আহত মানুষদের জন্য রক্তদানেরও হিড়িক দেখা যায় মস্কো শহরে।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...