Tuesday, June 23, 2026

এপ্রিলের শুরুতেই রাজ্যে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

Date:

Share post:

ভোট ঘোষণার আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force Deployment) আসতে শুরু করেছে। ইতিমধ্যেই দেড়শ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। যার জেরে শিকেয় উঠেছে পড়ুয়াদের স্কুল কলেজের পঠনপাঠন। এর মধ্যেই নয়া বিজ্ঞপ্তি, আগামী পয়লা এপ্রিল বাংলায় আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

মার্চ মাসের ৭ তারিখের মধ্যেই রাজ্যের দেড়শ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তাদের মোতায়েন করার কাজ শুরু হয়েছে। এলাকায় এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে এপ্রিলের প্রথম দিনেই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার অর্থ হলো ভোটের আগেই মোট ১৭৭ কোম্পানি সেন্ট্রাল ফোর্স বাংলায় মোতায়ন করছে নির্বাচন কমিশন (Election Commission of India)।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...