Tuesday, June 23, 2026

ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না বিজেপি, ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে! 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারে (Diamond। Harbour) প্রার্থী দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি (BJP)। ভোটের আগে বড় বড় কথা বলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিপরীতে প্রার্থী দিতে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে দিল্লির বিজেপি নেতাদের। এখানেই শেষ নয় শোনা যাচ্ছে আসানসোলেও কাকে প্রার্থী করা হবে তা নিয়ে দলের অন্দরে বিভাজন। দক্ষিণবঙ্গের আরেকটি কেন্দ্রের ক্ষেত্রেও একই ঘটনা। সূত্রের খবর আজ বিকেলে ২০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

বিজেপির অন্দরের জট কিছুতেই যেন কাটছে না। বাংলায় ৪২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করতে হিমশিম খাচ্ছেন দিল্লির নেতারা। প্রাথমিকভাবে ১৯ জনের তালিকা প্রকাশিত হলেও, বাকি ২৩ আসনের জন্য কাকে দাড় করানো হবে সেই মুখ নাকি খুঁজে পাচ্ছে না গেরুয়া শিবির। অতএব দফায় দফায় বৈঠক, কখনও বাংলায় কখনও রাজধানীতে। বিজেপি সূত্রে খবর আজ বিকেলে কুড়ি জনের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। তার মানে ৩ আসন নিয়ে এখনও দোটানায় পদ্ম শিবির। বঙ্গ বিজেপিতে শুভেন্দু অনুগামীরা আদি বিজেপি নেতৃত্বকে সরিয়ে ফেলতে চাইছেন বলে অভিযোগ। এখনও পর্যন্ত টিকিট পাননি দিলীপ ঘোষ। সূত্রের খবর সুকান্ত মজুমদারের সঙ্গে প্রতিমুহূর্তে মতানৈক্য হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতার। এই অবস্থায় দিল্লিতে বাংলার দুই নেতাকে ডেকে নিয়ে গিয়ে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব। তাতেও কোনও সমাধান সূত্র মেলেনি। সুকান্ত মজুমদার মুখে যতই বলুন কোথাও কোনও সমস্যা নেই কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নামে রীতিমতো কাঁপতে শুরু করেছে বিজেপি শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার মতো মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। কার্যত বাংলায় প্রার্থী ঘোষণা করতে নাভিশ্বাস উঠছে মোদি-শাহদের। ফের বৈঠকের সম্ভাবনা দিল্লিতে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...