Tuesday, June 23, 2026

মহুয়াকে টার্গেট করেছে বিজেপি, তবু জিতবেন: কুণাল

Date:

Share post:

মহুয়া মৈত্রকে যদি গ্রেফতারও করা হয়, তবে তিনি জেল থেকে লড়বেন এবং জিতবেন। রবিবার সাফ জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মহুয়ার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। মহুয়া দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, তাই এইভাবে তাকে জড়িয়ে হেনস্থা করা হচ্ছে। তাকে টার্গেট করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি । কত তাড়াতাড়ি তাকে লোকসভা থেকে সরানো যায় সেই চেষ্টা করেছে বিজেপি। এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর নামে তো সিবিআই এর এফআইআর আছে, কই তাকে তো গ্রেফতার করছে না? তাকে তো জিজ্ঞাসাবাদ করছে না? সেই প্রশ্নও তোলেন কুণাল।

এদিন তিনি বলেন, প্রত্যেকটি বুথে আমরা ৫০ শতাংশের বেশি ভোট পাব। মানুষের যা সাড়া পাচ্ছি তাতে তা নিশ্চিত। তিনি বলেন, মানুষের যে সংখ্যাগরিষ্ঠতা এটা শুধুমাত্র আসন ভিত্তিক কেন্দ্রীয়ভাবে নয় । আমরা বুধ ভিত্তিক দেখছি। মানুষের ১০০ শতাংশ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন।
তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা রাখছেন । রাস্তা-জল-বিদ্যুৎ এর পাশাপাশি কন্যাশ্রী , রূপশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষীর ভান্ডার কী নেই সেই তালিকায়।

এদিন কুণাল দাবি করেন, যেখানে তৃণমূল পিছিয়ে ছিল সেখানেও এতটাই কাজ করেছে যে তৃণমূলের ভোট বাড়বে। বিজেপির ভোট তো সিপিএম এবং কংগ্রেস থেকে যাওয়া ভোট। বিজেপি বাংলাকে দেয় না কারণ, বাংলা বিজেপিকে ভোট দেয়নি। বিজেপি তো এখনও প্রার্থী ঠিক করে উঠতে পারল না। তার কটাক্ষ, দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে বিজেপির বিরোধী লবি মাঠে নেমেছে। সংগঠন বলে বিজেপির কিছু নেই শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব। ওপর লেবেলে যদি এই হয় তাহলে বিজেপির নীচের স্তরে কোন ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরা মারামারি করছে আর বিপদে পড়লে তৃণমূলকে দোষ দিচ্ছে।

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...