Sunday, June 21, 2026

রংয়ের নামে ‘নোংরামি’, মেট্রোর মধ্যেই আপত্তিকর ভিডিও ২ যুবতীর!

Date:

Share post:

বাতাসে বসন্ত, যদিও রঙিন উৎসব শুরু হতে এখনও বাকি একটা দিন। তবে দোলের আগে রং খেলার প্রবণতা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মস্থানে দেখা যায়। রাস্তাঘাটেও গত কয়েক দিন ধরে রং এবং আবির মাখা নানা মুখ চোখে পড়েছে আমজনতার। কিন্তু তাই বলে পাবলিক প্লেসে অশালীনভাবে রং খেলা কোনভাবেই বরদাস্ত নয়, বলছেন নেটদুনিয়ার বাসিন্দারা। কারণ রঙের উৎসবের প্রাক্কালে বিতর্কে দিল্লি মেট্রো (Delhi Metro)। এবার দেখা গেল মেট্রো সফরকালে দুই যুবতী আপত্তিকর ভাবে একে অন্যকে রং মাখাচ্ছেন। তাঁদের অঙ্গভঙ্গি যথেষ্ট অশ্লীল। মেট্রো সফররত বাকি প্যাসেঞ্জাররা কার্যত মুখ ঘুরিয়ে নিচ্ছেন এমন দৃশ্য ভাইরাল হয়। ‘রঙের নামে নোংরামি’ করার অভিযোগে অশালীন আচরণকারী ওই দুই যুবতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন নেটিজেনরা।

কী রয়েছে ভিডিওতে?

সোশ্যাল মিডিয়ায় শনিবার থেকে দিল্লি মেট্রোর যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে সাদা পোশাক পরিহিতা ২ যুবতী মেট্রোর মেঝেতে বসে একে অন্যকে রং মাখাচ্ছেন। এখানেই শেষ নয়, পরবর্তীতে দুজনকেই একে অপরের গালে মুখ ঘষে রং লাগাতে দেখা যায়। এবং কার্যত তাঁরা শুয়ে পড়ার ভঙ্গিমাও করেন। এই দৃশ্য দেখে মেট্রোর প্যাসেঞ্জাররা যথেষ্ট বিব্রত হয়েছেন।

এর আগেও যুগলের একে অপরের কোলে শুয়ে চুম্বনের জেরে বিতর্কের মুখে পড়েছে দিল্লি মেট্রো। তারপর দিল্লি মেট্রোয় বিকিনি পরে ওঠার ঘটনাও ঘটেছে। এরপরই পাবলিক প্লেসে শালীনতা বজায় রাখার জন্য কড়া নির্দেশ দিয়েছিল দিল্লি মেট্রো। তারপরেও সেই একই ঘটনা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...