Saturday, April 4, 2026

টাকা দিতে অস্বীকার! যোগীরাজ্যে বাবাকে নির্মমভাবে খুন সন্তানের

Date:

Share post:

ফের যোগীরাজ্যে হাড়হিম করা ঘটনা! লোকসভা ভোটের (Loksabha Election) দিন যত এগিয়ে আসছে একের পর এক ঘটনায় অশান্ত হয়ে উঠছে উত্তর প্রদেশ (Uttar Pradesh)। এবারও তার অন্যথা হল না। টাকা চেয়ে না পেয়ে একেবারে গুন্ডা ভাড়া করে বাবাকে খুন করাল কিশোর। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে উত্তর প্রদেশের প্রতাপগড় জেলায়। সূত্রের খবর, বাবাকে মারার জন্য এই তিন জনকে ভাড়া করেছিল সে। আর সেই ভাড়া করা গুন্ডাদের গুলিতেই মৃত্যু হয় ব্যবসায়ী বাবার। ইতিমধ্যে পুলিশ ওই তিন অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে। আটক করা হয়েছে বছর ষোলোর ১৬ ওই কিশোরকেও। আপাতত তাকে জুভেনাইল সেন্টারে রাখা হয়েছে। জুভেনাইল কোর্টে তার বিচার হবে।

এদিকে গ্রেফতারের পর কিশোরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বাবার কাছে টাকা চেয়েছিল সে। তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় এই খুনের পরিকল্পনা। পুলিশ সূত্রে খবর মৃত ব্যবসায়ীর নাম মহম্মদ নইম (৫০)। তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুষ্কৃতীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাদের এই খুনের জন্য ভাড়া করা হয়েছিল। ব্যবসায়ীর ছেলেই টাকার বিনিময়ে তাদের এই কাজ করতে বলে। এরপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

অভিযুক্ত যুবক পুলিশকে জানিয়েছে, বাবার কাছে কিছু টাকা চেয়েছিল সে। আর তা না পেয়েই না খুন করার পরিকল্পনা করে। কাজ হাসিল হলে ভাড়াটে গুন্ডাদের ছ’লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল কিশোর। কাজের আগে অগ্রিম হিসাবে দেওয়া হয়েছিল দেড় লক্ষ টাকা। বাবাকে খুন করতে পারলে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পুলিশি তদন্তে উঠে এসেছে বাবার সোনার দোকান থেকে মাঝেমাঝেই ইচ্ছামতো টাকা চুরি করত সে। চাইলে বাবার কাছ থেকে টাকা পাওয়া যেত না। এই টাকার জন্যই আগেও সে বাবাকে খুনের পরিকল্পনা করেছিল। কিন্তু একাধিক বার ব্যর্থ হয়েছে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...