Wednesday, June 24, 2026

’২৮ পয়সার প্রধানমন্ত্রী’, মোদিকে নতুন ‘উপাধি’ উদয়নিধির!

Date:

Share post:

নির্বাচনের আগে কেন্দ্রের একাধিক বঞ্চনায় সরব বিরোধীদলগুলি। সেই বঞেচনার সূত্রেই এবার নরেন্দ্র মোদিকে নতুন নাম দিলেন স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। জানুয়ারিতেই খেলো ইন্ডিয়ার উদ্বোধন সূত্রে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় জানান দিলেও আদতে ডিএমকে (DMK) মন্ত্রী যে বিজেপি সরকারের বিরুদ্ধে সরবই আছেন তাও স্পষ্ট করে দিলেন উদয়নিধি।

কেন্দ্র সরকার রাজ্যগুলি থেকে জিএসটি (GST)-র টাকা আদায় করে নিয়ে গেলেও করের টাকার যে অনুপাত রাজ্যগুলিকে ফেরৎ দেওয়ার কথা তা দিচ্ছে না। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সরব ছিলেন। এবার তাঁরই পথে কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগে সরব তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পুত্র উদয়নিধি। কেন্দ্রের টাকা দেওয়ার হিসাব তুলে ধরে তিনি দাবি করেন কেন্দ্র প্রতি ১ টাকায় ২৮ পয়সা ফেরৎ দিচ্ছে রাজ্যগুলিকে। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই কর ফেরতের পরিমাণ কোথাও প্রায় দ্বিগুণ।

অবিজেপি শাসিত রাজ্যগুলির বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন (MK Stalin)। এবার একধাপ এগিয়ে বঞ্চনায় অভিযুক্ত নরেন্দ্র মোদিকে নতুন নামে ভূষিত করলেন উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেন, “তাহলে আমরা ওনাকে এখন থেকে ‘২৮-পয়সার প্রধানমন্ত্রী’ বলব”।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...