Thursday, June 4, 2026

গেরুয়া শিবিরে যোগ দিলেন রাফালে চুক্তির অন্যতম কাণ্ডারী প্রাক্তন বায়ুসেনা প্রধান !

Date:

Share post:

এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান, রাফালে চুক্তির অন্যতম কাণ্ডারী আরকেএস ভাদুরিয়া। রবিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছেন, আমি প্রায় ৪০ বছর বায়ুসেনার মাধ্যমে দেশসেবা করেছি। কিন্তু সেরা সময় কাটিয়েছি শেষ ৮ বছরে মোদি সরকারের আমলেই। একের পর এক কঠিন পদক্ষেপ করে প্রধানমন্ত্রী যেভাবে বায়ুসেনার ক্ষমতায়ন এবং আধুনিকীকরণ করেছেন, তাতে শুধু যে সেনার সামর্থ্য বেড়েছে তাই নয়, সেই সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাসও।

নিশ্চয়ই ভাবছেন কে এই আরকেএস ভাদুরিয়া? তিনি হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা আধিকারিক যিনি রাফালে বিমান চালিয়েছেন এবং ফ্রান্সের থেকে এই বিমানগুলি কেনার চুক্তি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ৩৬ বছরের কর্মজীবনে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এই প্রাক্তনী ২৬টি ভিন্ন ধরনের যুদ্ধবিমান চালানোর পাশাপাশি ৪২৫০ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতার অধিকারী।১৯৮০ সালে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেওয়ার পর থেকে পিভিএসএম, এভিএসএম, ভিএম ও এডিসি-র দায়িত্ব সামলেছেন।
চার দশক ধরে শুধুমাত্র দায়িত্বই সামলাননি, এরই পাশাপাশি একাধিক পুরস্কারও পেয়েছেন ভাদুরিয়া।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...