Friday, April 3, 2026

হোলির সকালেই বড়সড় দুর্ঘটনা! মহাকাল মন্দিরের গর্ভগৃহে অগ্নিকাণ্ড, গুরুতর জখম ১৩

Date:

Share post:

হোলির (Holi) সকালে মহাকাল মন্দিরে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। সূত্রের খবর, উজ্জয়িনীর (Ujjain) এই মন্দিরের গর্ভগৃহে সোমবার সকালে চলছিল ভষ্ম আরতি। আচমকাই আগুন লেগে যায় সেখানে। ঘটনায় পুরোহিত সহ ১৩ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, হোলি উপলক্ষে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সোমবার সকালে ভষ্ম আরতির বিশেষ আয়োজন করা হয়েছিল।

এদিন সকাল সকাল  মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে একে অপরের গালে আবির লাগিয়ে রঙের উৎসবে মেতে ছিলেন সকলে। তার মাঝেই গর্ভগৃহে শুরু হয় ভষ্ম আরতি। সে সময়ই আচমকা গর্ভগৃহে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ক্রমশই বাড়তে শুরু করে। গর্ভগৃহে উপস্থিত সকলেই প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন। মন্দির কর্তপক্ষ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ১৩ জনের শরীরের অনেকটা করে অংশ আগুনে ঝলসে গিয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত তাঁরা সকলেই চিকিৎসাধীন।

উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত আশিস শর্মা বলেন, মহাকাল মন্দিরে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে হোলি পালন করা হচ্ছিল। ভস্ম আরতির সময় তাতে আবির ফেলা হয়। আর সেই আবিরের জন্যই গর্ভগৃহে আগুন ধরে এবং তা ছড়িয়ে পড়ে। মন্দিরের একাধিক পুরোহিত জখম হয়েছেন এই ঘটনায়। আমরা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করিয়েছি।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...