Friday, April 3, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ইনস্পেক্টরের, তপসিয়া থানায় চাঞ্চল্য

Date:

Share post:

আচমকাই কর্তব্যরত অবস্থায় থানার মধ্যেই হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) সাব ইনস্পেক্টরের (Sub Inspector)। রবিবার সাতসকালের এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্রের খবর, বছর বিয়াল্লিশের অনিমেষ বালা (Animesh Bala) নাকে ওই পুলিশকর্মী শনিবার নাইট ডিউটি সেরে থানাতেই রবিবার ভোররাতের দিকে খেতে বসেছিলেন। খেতে খেতে আচমকাই টেবিলের উপর মুখ থুবড়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র রীতিমতো হইচই শুরু হয়ে যায় তপসিয়া থানায় (Topsia Police Station)।


এরপর সঙ্গে সঙ্গেই থানায় থাকা বাকি পুলিশ কর্মীরা তড়িঘড়ি অনিমেষকে নিয়ে এসএসকেএম হাসপাতালে যান। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকেরা সাব ইনস্পেক্টর অনিমেষকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোররাতের দিকে নাইট ডিউটি শেষ করে রাতের খাবার খেতে বসেছিলেন অনিমেষ। আচমকাই টেবিলে জ্ঞান হারান তিনি। ভোরের দিকে থানার বেশি পুলিশ ছিল না। যারা ছিলেন তাঁরা অনিমেষকে নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করান। তবে চিকিৎসকেরা দেখা মাত্রই তাঁকে মৃত বলে জানিয়ে দেন।

ইতিমধ্যে পুলিশকর্মীর ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে। সেখানে স্পষ্ট উল্লেখ, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছিল অনিমেষ বালা নাকে ওই সাব ইনস্পেক্টরের।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...