Friday, April 3, 2026

২১দিন পরে অনশনভঙ্গ, লাদাখে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা সোনমের

Date:

Share post:

২১দিনের অনশন মঙ্গলবার ভাঙলেন লাদাখে ক্লাইমেট ফাস্ট আন্দোলন চালিয়ে যাওয়া সোনম ওয়াংচু। রবিবারই তাঁর সঙ্গে তিনদিনের অনশনে যোগ দেন কার্গিল থেকে আসা পাঁচ হাজার মানুষ। মঙ্গলবার তাঁদের সঙ্গেই সূর্যাস্তের পর অনশন ভাঙলেন সোনম। তবে আন্দোলন চালিয়ে যাওয়ারও বার্তা দিচ্ছেন তিনি।

লাদাখকে রাজ্যের স্বীকৃতির দাবি ও লাদাখের প্রকৃতি থেকে বিজেপির মদতে লোভী ব্যবসায়ীদের থাবা মুছে ফেলতে আন্দোলনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন প্রায় ৩০০ মানুষ। দেশের ৪১টি শহর থেকে তাঁর আন্দোলনে সমর্থন জানানো হয়। কিন্তু এতে কোনওভাবেই কর্ণপাত করেনি কেন্দ্রের বিজেপি সরকার। ২১ দিনের অনশন শেষে তাই সোনমের আক্ষেপ বিজেপির স্বৈরাচারী মনোভাবের জন্য। আর তাই আন্দোলন থামিয়ে দেওয়ার কোনও ভাবনাই নেই লাদাখের পরিবেশ আন্দোলনকারীর।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...