Friday, April 3, 2026

“ফোন কল রেকর্ড করিয়ে মার্কেটিং”, রেখা-মোদি কথোপকথন নিয়ে মণিপুর খোঁচা কুণালের

Date:

Share post:

বঙ্গে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় চমক দিয়েছে বিজেপি (BJP)। বসিরহাট (Basirhat) কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে (Rekha Patra)। রেখাকে ফোন করেন স্বয়ং প্রধানমন্ত্রীকে! সন্দেশখালি প্রতিবাদে ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন করেন তিনি। বলেন, ‘বাংলার নারীশক্তি জেগে উঠছে। বাংলার নারীশক্তি আমাদের আর্শীবাদ করছে’। সঙ্গে বার্তা, ‘সন্দেশখালিতে বড় সাহসের কাজ করেছেন আপনি। আপনাদের পাশে আছি’। শুধু রেখা নয়, মোদি ফোন করেছেন কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী রাজমাতা অমৃতা রায়কেও। এবং সুপরিকল্পিত এই কল রেকর্ডগুলি বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দিয়েছে বিজেপি। ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

এরপরই এই কথোপকথন নিয়ে তৃণমূলের তরফে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, “সম্পূর্ণভাবে নাটক করেছেন। পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে, সেটা রেকর্ড করিয়ে মার্কেটিং করছেন। অপেক্ষা করছিলাম, এতমাস ধরে মণিপুরের কোনও নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এল না, মিস্টার নরেন্দ্র মোদী? ও মোদিজী, সন্দেশখালির জন্য আপনার যে ফোন কল দেখলাম। আমরা আপনাকে সাহায্য করব। মণিপুরের নির্যাতিতাদের সঙ্গে যদি একটা ফোন কল বাজারে আসে, তাহলে ভালো হবে।”

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...