Sunday, June 14, 2026

বর্ষা শুরুর আগেই বন্যা নিয়ন্ত্রণে প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ সেচ দফতরের

Date:

Share post:

বর্ষা শুরুর আগেই বন্যা নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে সেচ দফতর (Irrigation Department) জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। পয়লা জুনের মধ্যে বাঁধ মেরামতি, স্লুইস গেট নির্মাণ ও সংস্কার, সেচ খালগুলি থেকে পলি তোলার মতো যাবতীয় কাজ সেরে ফেলতে বলা হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে এই খাতে ৬৬ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, বর্ষার (Monsoon) আগে কাজ করার যাতে কাজের পর্যাপ্ত সময় পাওয়া যায়, তার জন্য গত ফেব্রুয়ারি মাসেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল বলে দফতর সূত্রে খবর। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার আগে টেন্ডার ডেকে ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

বন্যা নিয়ন্ত্রণের কাজের জন্য বিভিন্ন সামগ্রী যেমন, মাটি, বালি, বালির বস্তা, বাঁশ, পাম্প প্রভৃতি কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্লুইস গেট, রেগুলেটর প্রভৃতি রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করার যাবে। বাঁধ সংস্কার সহ বিভিন্ন জায়গায় মেরামতির কাজের জন্য টাকা দেওয়া হবে। বিভিন্ন ডিরেক্টরেটের চিফ ইঞ্জিনিয়াররা সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন, তার সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেচ আধিকারিকরা জানিয়েছেন, আর্থিক বছর শুরু হওয়ার অনেক আগে টাকা বরাদ্দ করায় খুবই সুবিধা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ, অনেক সময় বর্ষার (Monsoon) শুরুতেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার নজির রয়েছে।




Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...