Wednesday, June 24, 2026

বাংলা পানের জিআই তকমা পেতে এবার আবেদন রাজ্যের

Date:

Share post:

বাংলা পানের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেতে এবার আবেদন জমা পড়ল। সিল্যাক অ্যান্ড ফরেস্ট প্রোডাক্টস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল এই স্বীকৃতির জন্য আবেদন জমা করেছে। ‘কৃষি’ বিভাগে এই আবেদন জমা পড়েছে।কোনও একটি নির্দিষ্ট এলাকায় কোনও পণ্য প্রসিদ্ধি লাভ করলে, সেই এলাকার নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে ওই পণ্য। সেই স্বীকৃতিকেই জিআই তকমা বলা হয়। এরাজ্যের উপকূলবর্তী এলাকাসহ বেশ কিছু অংশে পানের চাষ হয়, যার একটি অংশ রফতানিও হয়। জিআই তকমা পেলে রফতানির হার আরও বাড়বে বলে আশা করছেন পান চাষিরা।

ভৌগোলিক নির্দেশক ট্যাগগুলি প্রাকৃতিক বা মানুষের তৈরি দুরকম পণ্যের ক্ষেত্রেই দেওয়া হয়। দেশের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে তা সম্পর্কিত। ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই জিআই ট্যাগ কার্যকর হয়েছিল। ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিংয়ের চা। বাংলার রসগোল্লা জিআই ট্যাগ পাবে কিনা তা নিয়ে বাংলা ও ওড়িশার মধ্যে কার্যত লড়াই হয়েছিল। এই টানাপোড়েনে শেষমেশ জয়ী হয়েছিল বাংলা। জিআই ট্যাগের সম্মান চলতি বছরে আসে টাঙ্গাইল, কোরিয়াল, গরদের হাত ধরে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...