Friday, April 3, 2026

BJP-কে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জের ৩৫০ ঘণ্টা পার! এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

মনরেগা ও আবাস যোজনায় কেন্দ্র কত টাকা দিয়েছে বাংলাকে। শ্বেতপত্র প্রকাশ করুক। ৩৫০ ঘণ্টা আগে মোদি সরকারকে এই চ্যালেঞ্জ ছুড়ে ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু তার কোনও জবাব এখনও দিতে পারেনি BJP। বৃহস্পতিবার, নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) তীব্র কটাক্ষ করেন অভিষেক। লেখেন, বাংলা প্রকৃত সত্যে জানার অপেক্ষায় রয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে মোক্ষম খোঁচা দিয়ে অভিষেক লেখেন,
“প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে, ৩৫০ ঘণ্টার কাছাকাছি, বিজেপি এখনও আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে লজ্জা পাচ্ছে। বাংলায় ২০২১-এ পরাজয়ের পর থেকে আবাস প্লাস এবং MGNREGA-তে কত টাকা দিয়েছে সেই শ্বেতপত্র প্রকাশ করা থেকে পিছিয়ে যাচ্ছে।
বাংলা প্রকৃত সত্যে জানার অপেক্ষায় রয়েছে!”

আগেই উত্তরের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলছেন, ২০২১-এ বাংলায় পরাজিত হওয়ার পরে কেন্দ্র বাংলাকে মনরেগা ও আবাস যোজনায় ১০ পয়সা দিয়েছে কোনও বিজেপি নেতা দেখাতে পারে, রাজনীতি ছেড়ে দেব। বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে গর্জন করে অভিষেক বলেন, বাংলার সব টাকা বন্ধ করে রেখেছে বিজেপি। বঙ্গের বিজেপি (BJP) নেতারাই টাকা আটকে রাখতে বলেছেন। বিজেপির বহিরাগত নেতারা বাংলা বিরোধী। বাংলাকে লাঞ্ছিত, শেষিত করে রেখেছে। তথ্য দিয়ে জানান, মোদি বলেছেন ৪২ হাজার কোটি টাকা আবাসের জন্য দিয়েছেন। অথচ ১৪ ডিসেম্বর ২২ রাজ্য সরকার লিখেছিল আবাসের টাকা দেওয়া হয়নি। এর পরেই সরাসরি নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “বাংলাকে কত টাকা দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “কেন্দ্র টাকা দিলে তো ব্যাঙ্কে দিয়েছে, তার ডিটেলস দিক। কত টাকা দিয়েছেন মোদি বাবু, তার রিলিজ অর্ডার দিন“

এরপর থেকে ৩৫০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও কোনও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি মোদি সরকার। তাঁর সভায় নথি নিয়ে আসার জন্যেও বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করেন অভিষেক। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কোনও প্রতিনিধি পাঠাতে পারেনি গেরুয়া শিবির। এই নিয়েই বিজেপিকে চূড়ান্ত কটাক্ষ করেছেন অভিষেক।




Related articles

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...