Monday, April 6, 2026

ভোট প্রচারে ব্যস্ত, আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না মহুয়া

Date:

Share post:

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেও শুধুমাত্র বিরোধী দলের নেতানেত্রীদের হেনস্থা করতে ইডি-সিবিআইকে মাঠে নামিয়েছে কেন্দ্রের মোদি সরকার।রাজনৈতিক প্রতিহিংসা থেকেই যে বিজেপি এমনটা করছে, তা দিনের আলোর মতো পরিস্কার।

সম্প্রতি, বিদেশি মুদ্রার লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তিনটি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এরপর গতকাল, বুধবার মহুয়াকে সমন পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়। যদিও এদিন ইডির সমন এড়িয়ে গেলেন মহুয়া মৈত্র।

কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী জানিয়েছেন আজ, কালিগঞ্জে তাঁর পূর্ব নির্ধারিত প্রচার কর্মসূচি রয়েছে। সেখানে নয়াচর গ্রামে প্রচারে বেরবেন তিনি। সকাল সকাল কৃষ্ণনগরের বাড়ি থেকে সেখানেই চলে যান। স্বভাবতই বোঝা যাচ্ছে তিনি এদিন ইডির দফতরে হাজিরা দেবেন না। সূত্রের খবর, মহুয়া তদন্তকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন, ভোটের আগে পর্যন্ত তাঁকে যেন তলব না করা হয়।

গত শনিবার লোকপালের নির্দেশে সিবিআই মহুয়ার কলকাতার বাড়ি সহ আরও দুটি জায়গায় তল্লাশি চালায়। এরপরেই মহুয়া নির্বাচন কমিশনের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে হেনস্তার অভিযোগ আনেন। ইচ্ছাকৃতভাবে ভোটের প্রচারে বাধা দানের চেষ্টা চলছে বলেও অভিযোগ মহুয়ার।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...