Thursday, April 9, 2026

লোকসভা ভোটে কমিশনের নজরে বাংলা, রাজ্যে আসছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক!

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election)আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সেই কারণে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সব থেকে বেশি নজর বাংলায়। ভোট ঘোষণার অনেক আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (CRPF) আসছে শুরু করেছে। এবার বাংলায় নিয়ে আসা হচ্ছে বিশেষ পুলিশ পর্যবেক্ষক। অবসরপ্রাপ্ত আইপিএস অনিলকুমার শর্মাকে (Anil Kumar Sharma) লোকসভা ভোটে বাংলার জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (EC) বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

একুশের বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ার পর থেকেই বাংলাকে টার্গেট করে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। একদিকে যেমন তারা ইডি -সিবিআই এর মতো এজেন্সি ব্যবহার করে তৃণমূল নেতাদের বিপাকে ফেলার চেষ্টা করছে, পাশাপাশি আবার সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোটের দফা বাড়ানোয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন আবার বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত ঘিরে জল্পনা বাড়ছে। সাধারণভাবে ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন, তবে নির্বাচনের এতটা আগে থাকতে সেটা হয় না। ওয়াকিবহাল মহলের একাংশের মতে আসলে বাংলায় হেরে যাওয়ার ভয় থেকেই কমিশনকে ব্যবহার করে এই ধরনের পদক্ষেপ করাচ্ছি বিজেপি। একেবারে চণ্ডীগড় থেকে বাংলায় নিয়ে আসা হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তাকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে আয়-ব্যয় পর্যবেক্ষক, পুলিশ ও সাধারণ পর্যবেক্ষক রয়েছেন। বাংলার জন্য আগেই তিন জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় বাংলায় তিনটি আসন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য ৩ জন আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। কোচবিহারের জন্য আইআরএস সঞ্জয় কুমার, জলপাইগুড়ির জন্য মদনমোহন মীণা ও আলিপুরদুয়ারের জন্য শালম কে দুর্গেশ যাদবকে আয়-ব্যয় পর্যবেক্ষক হিসেবে আনা হয়েছে। ইতিমধ্যেই বাংলায় ১৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন। এবার আগামী ১ এপ্রিলের মধ্যে রাজ্যে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে খবর।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...