Friday, April 3, 2026

কবে ফিরবেন সূর্য কুমার যাদব ? মুখ খুললেন বোর্ড কর্তা

Date:

Share post:

কবে ফিরবেন সূর্যকুমার যাদব? এই প্রশ্নই ঘোরাফেরা করছে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে। চলতি আইপিএল-এ শুরুটা একেবারেই ভালো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের। পরপর দু’ম্যাচে হার। ব্যাটিং থেকে বোলিং সব নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়েও। আর এরপরই কবে ফিরবেন সূর্য? কারণ এখনও বোর্ড আইপিএল খেলার জন্য ছাড়পত্র দেয়নি। তবে কবে ফিরবেন তিনি? এই নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের এক কর্তা।

নাম প্রকাশের অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, “ সূর্যকুমার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। তবে আরও কয়েকটি ম্যাচ হয়তো খেলতে পারবে না ও। মুম্বই দলে দ্রুত ফিরবে সূর্যকুমার।“ এরপরই তিনি আরও বলেন,” আইপিএল নয়, আমাদের চিন্তা ছিল বিশ্বকাপের আগে সূর্যকুমারকে সুস্থ অবস্থায় পাওয়া যাবে কি না। সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। সূর্য তার অনেক আগেই সুস্থ হয়ে উঠবে। তবে মুম্বইয়ের হয়েও খেলবে। কিন্তু ওর অস্ত্রোপচার হয়েছে। তাই তাড়াহুড়ো করে মাঠে নেমে পড়া ঠিক হবে না।“

আরও পড়ুন- গুজরাত ম্যাচের বদলা হায়দরাবাদ ম্যাচে, হার্দিককে বাউন্ডারতে ফিল্ডিং-এ পাঠালেন রোহিত, ভাইরাল ভিডিও

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...