Monday, April 6, 2026

“ওর গলা টিপলে দুধ বেরোবে”! দেবাংশুকে কুরুচিকর আক্রমণ লকেটের

Date:

Share post:

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট করে দিয়েছেন, ব্যক্তি কুৎসা করা যাবে না। কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই প্রার্থীরা প্রচারে ঝাঁজ বাড়াতে ব্যক্তি কুৎসায় মেতে উঠছেন। নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। এবার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপধ্যায় কুরুচিকর আক্রমণ করলেন তমলুকের তৃণমূল প্রার্থী যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে।

ঘটনা ঠিক কী? সন্দেশখালির “প্রতিবাদী মুখ” তথা বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র স্বাস্থ্য সাথী ও লক্ষীর ভাণ্ডারের উপভোক্তা। যা নিয়ে দেবাংশু ভট্টাচার্যের তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ প্রসঙ্গে লকেট বলেন, ”বাচ্চা ছেলে দেবাংশু। ওর গলা টিপলে দুধ বেরোবে। এরা বেশি বেড়ে পাকা। আজ এসেছে কাল থাকবে না। তৃণমূলের সংস্কৃতি বলে কিছু নেই। ওদের মালিক যা বলে সেনারা তাই শোনে।”

অন্যদিকে হুগলি কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের রচনা বন্দোপাধ্যায়ের প্রাক্তন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হতেও দেখা যায় লকেটকে। রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগদান প্রসঙ্গে লকেট বলেন, “সবাই বিজেপির হাত ধরছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। উনি ওড়িশার একজন খুব বড় সেলিব্রিটি। আমরা একসঙ্গে যখন কাজ করেছি উনি দারুন কাজ করতেন। প্রকৃত অর্থে একজন স্টার।”

এরপর রচনাকে খোঁচা মেরে লকেট বলেন, “সিদ্ধান্ত মহাপাত্র বুঝতে পেরেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে গেলে নরেন্দ্র মোদির হাত ধরতে হবে। কিন্তু ইনি (রচনা) বুঝতে পারেননি। ভুল করে চলে এসেছেন দিদি নম্বর ১ থেকে। ওনাকে পস্তাতে হবে পরে। না জেনে কোন দলে এলাম। আসতে যদি হত তাহলে নরেন্দ্র মোদিজির হাত ধরতে হতো। আমি জানি আজ না হয় কাল ওকেও আসতেই হবে বিজেপিতে।”






 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...