Wednesday, June 24, 2026

নির্বাচনী বিধি ভেঙেছে ৭৯ হাজার, ৯৯ শতাংশ পদক্ষেপ কমিশনের

Date:

Share post:

সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার মধ্যে অন্যতম অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের থেকেও অভিযোগ সংগ্রহ। সেই সি-ভিজিল অ্যাপের মাধ্যমে কমিশনের দফতরে জমা পড়েছে ৭৯ হাজার অভিযোগ। তার বেশির ভাগই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। বিভিন্ন এলাকায় নিয়ম ভেঙে পোস্টার, ব্যানার সংক্রান্ত অভিযোগও রয়েছে এর মধ্যে। এই ধরনের অভিযোগই সংখ্যায় সবথেকে বেশি।

কমিশনের তথ্য অনুযায়ী বিধি ভেঙে প্রচার চালানোর বিভিন্ন অভিযোগের মধ্যে মদ, বেআইনি টাকা, অবৈধভাবে উপহার দেওয়ার অভিযোগও দায়ের হয়েছে। পাশাপাশি বেআইনি অস্ত্র সংক্রান্ত অভিযোগও দায়ের হয়েছে অ্যাপের মাধ্যমে। কমিশনের দাবি অভিযোগের প্রায় ৯৯ শতাংশ নিষ্পত্তি করেছে কমিশন। খোলা হয়েছে অবৈধ ব্যানার হোর্ডিং। গ্রেফতারিও জারি রয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...