Saturday, April 4, 2026

বামেদের স্টার ক্যাম্পেইনারের মধ্যে মীনাক্ষীর চাহিদাই সবচেয়ে বেশি

Date:

Share post:

এবার লোকসভা ভোট সাদা চুলের জট থেকে বেরিয়ে তরুণ প্রজন্মের অনেক প্রার্থীকেই ভোটের ময়দানে নামিয়েছে বামেরা। অনেকেই ভেবেছিলেন ডিওয়াইএফআই-এর জনপ্রিয় নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও ভোটে লড়বেন। কিন্তু না, মীনাক্ষী ভোটে লড়ছেন না। কারণ, বাম নেতৃত্ব চাইছে না কোনও একটি কেন্দ্রে মীনাক্ষীকে বন্দি রাখতে। বরং, গোটা রাজ্য ঘুরে বাম প্রার্থীদের সমর্থনে প্রচার করুক মীনাক্ষী।

প্রকৃত অর্থে এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করলেও মীনাক্ষী বামেদের মুখ। লোকসভা ভোটে সিপিএমের ‘স্টার’ প্রচারক হিসেবে মর্যাদা পাচ্ছেন যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

বক্তা হিসেবে কাকে চাইছেন বিভিন্ন জেলার কর্মী-সমর্থকরা? এর তালিকা পার্টির রাজ্য অফিসে সম্প্রতি এসেছে। সূত্রের খবর, সেই তালিকায় যুব নেতৃত্বেরই কদর। এবং তালিকার এক নম্বরে নাম মীনাক্ষী মুখোপাধ্যায়ের। কর্মী-সমর্থকদের বক্তব্য, সে কথার প্রমাণ দিন কয়েক আগে মিলেছে যাদবপুরের সমাবেশে। অর্থাৎ ভোটের প্রায় দু’মাস আগের নির্বাচনী সমাবেশে তাঁর বক্তব্য শুনতে যেভাবে মানুষ ভিড় জমিয়েছিলেন, তা ছিল দেখার মতো। জানা গিয়েছে, মীনাক্ষী কোথায়-কখন প্রচারে যাবেন সেই তারিখ ঠিক করতে একপ্রকার হিমশিমই খেতে হচ্ছে সিপিএমের রাজ্য কমিটিকে। মীনাক্ষীর সময় পাওয়া এখন বেশ কঠিন। সকলেই তাঁকে প্রচারে চাইছেন। রাজ্য কমিটি গুরুত্ব বুঝে মীনাক্ষীর জন্য স্থান নির্বাচন করছেন। ভোট এগিয়ে আসছে বলে নির্বাচনের দফা অনুযায়ী তাঁর প্রচারসূচি ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে দল।

আরও পড়ুন- ৩৬০ ঘণ্টা পার! শ্বেতপত্র কই? মোদির গ্যারান্টিকে ফের কটাক্ষ অভিষেকের 


 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...