Friday, June 26, 2026

“যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়”, কু-কথায় ফের বেলাগাম দিলীপ!

Date:

Share post:

ফের বেলাগাম বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভোটের প্রচারে বেরিয়ে ফের কুকথা বর্ধমান-দুর্গাপুরের পদ্ম প্রার্থীর। আজ, শনিবার পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দিলীপ ঘোষ। কিন্তু পুজো দেওয়ার সময় মন্দিরের পুরোহিতের কাছে আর্শীবাদ চেয়ে বলেন, “মাকে বলুন, যাতে বর্ধমান-দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।” পূজারী অবশ্য দিলীপ ঘোষকে বলেন, “আপনি মাকে বলুন, মাকে বলুন।” কামনাড়ার পর দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানের ভাতাড়ে সৎখালি কালীবাড়িতেও যান।

এর আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে বেলাগাম দিলীপ ঘোষ বলেছিলেন,”দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়।” দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই তোলপাড় পড়ে যায়। তীব্র নিন্দায় সরব হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দিলীপ ঘোষের মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে যায় দল বিজেপিও। সাফাই বিবৃতি দিতে বাধ্য হয় বিজেপি। দিলীপের বক্তব্যের তীব্র নিন্দা করে দল। দেশের একমাত্র মহিলা নিয়ে করা ‘কুরুচিকর’ মন্তব্যে দল যে দিলীপের পাশে নেই, তা স্পষ্ট করে দেয় বিজেপি শীর্ষ নেতৃত্বও।

দিলীপ ঘোষকে ভর্ৎসনা করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কার্যত শোকজ করা হয় তাঁকে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তাঁর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশও করেন দিলীপ ঘোষ। গতকাল, শুক্রবার নির্বাচন কমিশনের শোকজের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। তারপর শনিবার ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। এবার নাম না করে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন দিলীপ।

আরও পড়ুন- আবগারি মামলায় বয়ান রেকর্ড! ইডি দফতরে হাজির কেজরিওয়াল সরকারের আরেক মন্ত্রী


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...