Friday, April 3, 2026

উপ-সংশোধনাগারে শাহজাহানকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল ইডি!

Date:

Share post:

রেশন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) নিজেদের হেফাজতে পেতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টারেট (ED)। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির টার্গেট শাহজাহান। যদিও তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ (West Bengal Police)। আদালতের নির্দেশ মেনে তাঁকে বসিরহাটের উপ-সংশোধনাগারে রাখা হয়েছে। এবার সেখানে গিয়েই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য বসিরহাট মহকুমা আদালতে আবেদন করে ইডি। আদালত সূত্রে খবর রেশন মামলা এবং বিদেশি মুদ্রার লেনদেন সংক্রান্ত বিষয়ে শাহজাহানকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ED আধিকারিকরা জানান, তদন্ত চলাকালীন যেসব নথিপত্র উদ্ধার করা হয়েছে তার ভিত্তিতেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে প্রয়োজন রয়েছে।এদিন ইডির তরফে বসিরহাট মহকুমা আদালতে যায় পাঁচজনের একটি দল। নিরাপত্তায় ছিল কেন্দ্রীয় বাহিনী। ইডির আধিকারিকদের সঙ্গে ছিল ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার-সহ বেশ কিছু কাগজপত্র। সবদিক খতিয়ে দেখে আদালত ইডিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...