Tuesday, April 7, 2026

উচ্চমাধ্যমিকের সব সেমিস্টারে পাশ-ফেল, আসছে নতুন গাইডলাইন

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পর এবার প্রথম ও তৃতীয় সেমিস্টারেও বজায় থাকছে পাশ-ফেল ব্যবস্থা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আগের নির্দেশিকা বদলে এবার জারি হচ্ছে নতুন নির্দেশিকা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল প্রথম এবং তৃতীয় সেমিস্টারে পাশ নম্বর না থাকলেও যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে বসা যাবে। কিন্তু এবার এই নিয়মই বদলাতে চলেছে সংসদ কর্তৃপক্ষ।

সংসদের নতুন নির্দেশিকা অনুসারে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে যদি নূন্যতম পাশ নম্বর না থাকে তাহলে পরের সেমিস্টারে বসতে দেওয়া যাবে না। তবে এখনও পুরো বিষয়টি আলোচনা স্তরে রয়েছে। এই বিষয়টি নিয়ে ৫ মার্চ ও ৭ মার্চ বিশেষজ্ঞ কমিটিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান শীঘ্রই এই নিয়ে গাইডলাইন প্রকাশিত হবে। তবে কোনও পরীক্ষার্থী কোনও সেমিস্টারে ফেল করলে আরও একবার সেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এমন সুযোগ রাখারও পরিকল্পনা রয়েছে সংসদের। সেক্ষেত্রে নম্বরের বিভাজন কেমন থাকবে সেই পুরো বিষয়টি এখনও আলোচনা স্তরে রয়েছে।

সচিব প্রিয়দর্শিনী মল্লিক আরও জানান, “প্রত্যেক সেমিস্টারেই একক ভাবে পাশ করতে হবে। আধুনিক নিয়মের পাশাপাশি আমরা পড়ুয়াদের পড়াশোনার মানটাও বজায় রাখতে চাইছি। কোনভাবেই যাতে পড়ুয়াদের পড়াশোনার মাপকাঠি পড়ে না যায় সেই বিষয়টিকে নজরে রাখতেই আমরা পুনরায় পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কত নম্বর পাশ মার্কসের জন্য ধার্য করা হবে সেই বিষয়গুলি এখনও আলোচনা স্তরে রয়েছে। খুব শীঘ্রই এই নিয়ে নিয়মাবলী প্রকাশ করবে সংসদ।”

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...