Wednesday, April 1, 2026

রবীন্দ্র সরোবরে বসছে সেন্সর, কলকাতায় এই প্রথম

Date:

Share post:

দীর্ঘদিনের রবীন্দ্র সরোবর দূষণের সমস্যার সমাধানে এবার একেবারে উন্নত প্রযুক্তির সাহায্য নিতে চলেছে কেএমডিএ। শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মিষ্টিজলের এই সরোবরের জীববৈচিত্রে পরিবর্তন থেকে দূষণ, দূষিত জল পরিবর্তন, পাড়ের ক্ষতি – সবই নজরে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগী কেএমডিএ।

রবীন্দ্র সরোবরের জলে ব্যাপক জীববৈচিত্র। তারা যাতে সুস্থ ভাবে থাকতে পারে, সে জন্য জলের গুণমান এবং জলের উচ্চতা ঠিকঠাক বজায় রাখা প্রয়োজন। সেই জন্যই বিশেষ যন্ত্র বসানোর সিদ্ধান্ত কেএমডিএ-র। জলাশয়টিতে প্রায় ১৬টি সেন্সর বসানো হবে। জলাশয়ে কোনও বিপত্তি দেখা ঘটলে স্ক্রিনেই তা দেখা যাবে কেএমডিএ-র অফিসে বসে।

এছাড়াও জল দূষিত হলে সাফাইয়ের ব্যবস্থাও নেওয়া হবে। আবার প্রয়োজনে অতিরিক্ত জল যাতে বার করে নেওয়া যায়, সে জন্য নিকাশি নালা তৈরির লক্ষ্যে সরোবরের মাটির নীচ দিয়ে বিকল্প পথ তৈরিরও চেষ্টা চলছে। বিদেশের অনেক শহরে জলাশয়ের জীববৈচিত্র রক্ষায় আইওটি ডিভাইস ব্যবহার করা হয়। কিন্তু কলকাতার কোনও জলাশয়ের ক্ষেত্রে এমনটা এর আগে হয়নি বলে কেএমডিএ-র কর্তাদের। আম্ফানের পর বিশেষজ্ঞ কমিটির সদস্যরা সরোবরের জলাশয় খুঁটিয়ে পরীক্ষা করার পর বেশ কিছু সুপারিশ করেছেন। তার ভিত্তিতেই এই নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত।

 

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...