Sunday, June 21, 2026

ঝাড়গ্রাম-বীরভূমের প্রার্থী ঘোষণা বিজেপির, ঝুলে রইল ডায়মন্ড হারবার

Date:

Share post:

রাজ্যের আরও দুটি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এদিন ঝাড়গ্রাম এবং বীরভূম কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির। ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে। আর বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামানো হয়েছে সদ্য প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধরকে। তবে এখনও ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ঘোষণা ঝুলে রইল।

বীরভূম কেন্দ্র থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা ছিল মাত্র। কিছুদিন আগেই নিজের কর্মপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে বিজেপির টিকিটে তাঁর প্রার্থী হওয়ার ব্যাপারে। ২০২১ সালে বিধানসভা ভোটে কোচবিহারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন প্রাণ হারিয়েছিলেন। সেই সময় ওই জেলার পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। তাঁকেও সিআইডি তদন্তের সম্মুখীন হতে হয়েছে।

অন্যদিকে, ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম কিছুদিন আগেই সাংসদ পদ থেকে অব্যাহতি নেন। তারপর কাকে প্রার্থী করা হবে, সেই নিয়ে আলোচনা শুরু হয় জেলা স্তরে। এরপর বিজেপির প্রার্থী হিসেবে প্রণত টুডু নাম উঠে এসেছিল। তিনি সরকারী হাসপাতালে চিকিৎসক। সম্প্রতি পদত্যাগ করেছেন।

তবে অন্যতম নজরকাড়া কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রার্থী এদিনও ঘোষণা করতে পারল না বিজেপি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বেশকিছু নাম শোনা যাচ্ছে বিজেপি সূত্রে। অভিনেতা রুদ্রনীল ঘোষ, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ থেকে শুরু করে সোনালী গুহ, আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, কৌস্তভ বাগচীদের কাছে নাকি বিজেপি ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু কেউ রাজি হচ্ছেন না। ফলে এই কেন্দ্রে এখনও বিজেপির প্রার্থী পদ ঝুলে রইল।

আরও পড়ুন- রবীন্দ্র সরোবরে বসছে সেন্সর, কলকাতায় এই প্রথম

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...