Monday, April 6, 2026

হিমাচলে বৃষ্টি- তুষারপাত, বন্ধ তিনটি জাতীয় সড়ক-সহ ১৬৮টি রাস্তা

Date:

Share post:

হিমাচলে বৃষ্টি এবং তুষারপাতের জেরে হিমাচলের ১৬৮টি রাস্তায় যান চলাচল বন্ধ। এগুলির মধ্যে তিনটি জাতীয় সড়কও রয়েছে। শুক্রবার রাত থেকে হিমাচল প্রদেশের উচ্চতর অঞ্চল এবং উপজাতীয় অঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে। নিম্ন এবং মধ্য পাহাড়গুলিতে মাঝে মাঝে শিলাবৃষ্টি এবং বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত পরিস্থিতি প্রায় একইরকম থাকবে। তুষারপাতের কারণে মানালির কাছে রোহতাং এর অটল টানেলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, কল্পা এবং কুকুমসেরিতে ৫ সেমি এবং কেলং-এ গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার তুষার পড়েছে।

রাজ্য জরুরি অপারেশন সেন্টারের তথ্য অনুসারে শুক্রবার রাতে রাজ্যে যানবাহন চলাচলের জন্য তিনটি জাতীয় মহাসড়ক সহ মোট ১৬৮ টি রাস্তা বন্ধ ছিল। এই রাস্তাগুলির বেশিরভাগই লাহুল এবং স্পিতি’র দুর্গম অঞ্চলে। শনিবার জরুরি তৎপরতায় ৯ টি রাস্তা খোলা সম্ভব হলেও ১৫৯ টি রাস্তা এখনও বন্ধ রয়েছে। এরই মধ্যে হিমাচল রোডওয়েজ ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরটিসি) একটি বাস বরফ পড়া পিচ্ছিল পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

স্থানীয় আবহাওয়া অফিস শনিবার রাজ্যের ১২ টি জেলার মধ্যে ৭টিতে বিচ্ছিন্ন ভাবে বজ্রপাত, শিলা বৃষ্টি, ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া (৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা) সহ বজ্রঝড়ের কমলা সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন- লোকসভা ভোটের মুখে অস্বস্তিতে বিজেপি! RSS নেতার বাড়ি থেকে উদ্ধার ৭৭০ কেজি বি.স্ফো.রক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...