Tuesday, March 31, 2026

ফের গু.ণ্ডামি নিশীথের! হা.মলা মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে, প্র.তিবাদে অবস্থান বি.ক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) গুণ্ডামি অব্যাহত। ফের রবিবার সন্ধেয় ঘুঘুমারিতে মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) গাড়িতে হামলা চালাল নিশীথের দল। ভোটের মুখে বিজেপির হিংসায় ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যলয়েও হামলা চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনার পরই ঘটনাস্থলে প্রতিবাদ অবস্থান করেন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন অবস্থানরত মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন বারবার হামলা, নির্বাচন কমিশন কী করছে? এই ঘটনা পরিকল্পিতও বলেও অভিযোগ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালিয়েছেন। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁর উপর হামলা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। হামলার ঘটনায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও ক্ষোভ উগরে দেন তাঁর এক্স হ্যান্ডেলে। তিনি লেখেন, জলপাইগুড়ি এবং চারপাশের অঞ্চল যখন ঝড়ে বিপন্ন, যখন রাতেই ছুটে যাচ্ছেন, যখন টিমকে কাজে নামাচ্ছেন তখন বিজেপির নিশীথ প্রামাণিকের লোকেরা উদয়ন গুহর গাড়িতে গুন্ডামি করছে। অমিত মালব্য সাম্প্রদায়িক রাজনীতিতে উস্কানি দিচ্ছে। তৃণমূল যখন মানুষের পাশে, বিজেপি তখন কুৎসিত কাজে ব্যস্ত।

আরও পড়ুন- ভেঙে পড়ল গুয়াহাটি বিমানবন্দরের একাংশ, কালবৈশাখীতে বন্ধ প্রবেশপথ

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...