Monday, April 6, 2026

বিরাটিতে দুর্ঘটনা: ভেঙে পড়লো নির্মীয়মাণ বাড়ির চাঙর, মৃত ১

Date:

Share post:

উত্তর দমদম পুরসভার (North Dumdum Municipal Corporation) ১৭ নম্বর ওয়ার্ডের শরৎচন্দ্র কলোনিতে দুর্ঘটনা। শনিবার রাতে শরৎচন্দ্র কলোনিতে একটি নির্মীয়মাণ বাড়ির চাঙর ভেঙে গুরুতর জখম হন কেয়া শর্মা চৌধুরী (keya Sharma Chowdhury) নামে এক মহিলা। স্থানীয়রা তাঁকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। শোকের ছায়া এলাকায়।

রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় এয়ারপোর্ট থানার পুলিশ (Airport Police Station)। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মাণ বাড়িটির নীচেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন ওই মহিলা। সেই সময় আচমকাই বাড়ির ইট খসে পড়ে তাঁর মাথায়। মৃতার স্বামীর দাবি, বেআইনি ভাবে বাড়িটি তৈরি হচ্ছিল। স্থানীয় কাউন্সিলর মহুয়া শীল (Mahua Sil) জানান, ‘বিল্ডিং ভাঙেনি, বিল্ডিং থেকে ইট মাথায় পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনা দুর্ভাগ্যজনক, তবে এর সঙ্গে গার্ডেনরিচের প্রসঙ্গ টানার কোনো অর্থ নেই। এ প্রসঙ্গে রবিবার সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমি এত দিন ভাবতাম, উপর মহল থেকে নির্দেশ দিলেই কাজ হয়ে যায়। কিন্তু আদতে যে তা হয় না, সেটা দেখতে পাচ্ছি। আমি পুলিশ কমিশনারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি। আগামী দিনে এমন নিয়ম করব, যাতে বেআইনি নির্মাণ করতে গেলে প্রোমোটারের পা কাঁপে। এখন নির্বাচনী আচরণবিধি চলছে বলে আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না।’’ বিরাটির ঘটনায় ইতিমধ্যেই প্রমোটারসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...