Saturday, April 4, 2026

আইএস সেন্ট্রালের সতর্কবার্তা ঘিরে চাঞ্চল্য বিশ্ব জুড়ে

Date:

Share post:

আইএস সেন্ট্রালের সতর্কবার্তা ঘিরে চাঞ্চল্য বিশ্ব জুড়ে।সমস্ত গুপ্তচর সংস্থাকে তাদের সতর্কবার্তা লোন উলভস হামলায় ছিন্নভিন্ন হয়ে যাবে বিরোধী প্রতিরোধ।তাদের আশঙ্কা, ইউরোপে নাশকতা বাড়ানোর পরিকল্পনা করছে জঙ্গি গোষ্ঠীটি। আর তাদের সম্ভাব্য টার্গেটের তালিকায় থাকতে পারে এবছরের প্যারিস অলিম্পিক। নিজেদের ইসলামিক স্টেটসের শাখা বলে দাবি করে আইএস সেন্ট্রাল।ধর্মযুদ্ধে তারা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে।

তাদের বার্তা, ২০১৪ সালের জুনে রমজান মাসে একটানা তিন সপ্তাহ ধরে বিভিন্ন শহরে একের পর এক হামলা চালায় তারা। বিশ্বজুড়ে ইসলামিক শাসন ‘খিলাফত’ স্থাপনের জন্য লড়াই চালাচ্ছে ইসলামিক স্টেট।আর সেই কারণেই, আমেরিকা থেকে আফ্রিকা জেহাদের আগুন জ্বালিয়ে দিতে চেষ্টা করছে তারা। আইএসের ফৌজে রয়েছে উজবেক, তাজিক, কিরঘিজ, পাকিস্তানি ও ইরানি জঙ্গিরা। শুধু তাই নয়, আমেরিকা, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমি দেশ থেকে সদস্য জোগাড় করেছে আইএস। মস্কোর কনসার্ট হলে হামলাও তারই অঙ্গ বলে দাবি করেছিল ইসলামিক স্টেট।

এবার আরও বড় হামলা করার পরিকল্পনা করছে আইএস সেন্ট্রাল।তারা বিষয়টি নিয়ে খোলাখুলি হুমকি দিয়েছে।আর এই হুমকির পর অনেক বেশি সতর্কতা নিচ্ছে সমস্ত প্রশাসন।একটি ৪১ মিনিটের ভিডিও বার্তায় ইসলামিক স্টেটসের নেতা আবু মুসাব আল জারওয়ারি জিহাদের ডাক দিয়েছে।বিস্ফোরক, বোমা, গুলির পাশাপাশি গাড়ির চাকার তলায় পিষে মারা, গলা কেটে হত‌্যার মতো নৃশংস হামলার ঘোষণা করেছে সে। ফলে সতর্ক হচ্ছে সমস্ত দেশই। পবিত্র রমজান মাসেই হামলা হতে পারে ভেবে নেওয়া হচ্ছে সুরক্ষা ব‌্যবস্থাও।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...