Saturday, April 4, 2026

চেতলায় পুরনো বাড়ির কার্নিশ ভেঙে বিপত্তি!

Date:

Share post:

দক্ষিণ কলকাতার চেতলা (Chetla, South Kolkata) এলাকায় পুরনো বাড়ির কার্নিশ ভেঙে দুর্ঘটনা। হতাহতের কোনও খবর না থাকলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিন ভোর পাঁচটা নাগাদ মেয়রের পাড়ার কাছেই কার্নিশ ভাঙ্গার তীব্র শব্দে এলাকাবাসী বেরিয়ে আসেন। জানা যায় ওই বাড়িটির নিচে একটি গাড়ি দাঁড় করানো ছিল। পুরনো বাড়ির ভেঙে যাওয়া অংশ ওই চার চাকার উপরেই পড়েছে।

শনিবার রাতে বিরাটিতে দুর্ঘটনার পর আজ সকালে চেতলার ৮২ নম্বর ওয়ার্ডের পরমহংসদেব রোডের বাড়ির কার্নিশ ভেঙে পড়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন দীর্ঘ দিন ধরে ওই বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আজ দুপুরে কলকাতা পুরসভার একটি দল ঘটনাস্থলে যেতে পারেন বলে সূত্রের খবর।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...