Wednesday, June 24, 2026

গরমে পুড়ছে বাংলা, আজই কালবৈশাখীর সম্ভাবনা!

Date:

Share post:

সকালে রাতে অস্বস্তিকর গরম, বসন্তে বিলীন মনোরম আবহাওয়া। উল্টে তাপপ্রবাহের সতর্কতা নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যেতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া (Alipore Weather Department) দফতর। সময়ের আগেই গ্রীষ্মের দাবদাহে নাজেহাল হতে হচ্ছে। এর মাঝেই ঝড় বৃষ্টির পূর্বভাস দিলে হাওয়া অফিস। ছুটির দুপুরেই বদলে যেতে পারে আবহাওয়া। আজ রাজ্যের কয়েকটি জেলার জন্য কালবৈশাখীর (Thunderstrom) সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন (India Meteorological Department)।

হাওয়া অফিসের কর্তারা বলছেন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও দুই ২৪ পরগনা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘর্মাক্ত অস্বস্তিকর পরিবেশ কাটিয়ে দমকা হাওয়ায় কলকাতা সহ শহরতলিতে ঝেঁপে বৃষ্টি আসবে। যদিও তাতে গরম কমবে না। আগামিকাল থেকে ফের অস্বস্তি বাড়বে। এপ্রিলের প্রথম সপ্তাহেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পারদ ছুঁতে পারে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...