Thursday, June 25, 2026

অভিযোগ শুনেই দ্রুত পদক্ষেপ! ‘প্রতিশ্রুতি’ মিটতেই শতাব্দীর নামে ‘জয়ধ্বনি’ গ্রামবাসীদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যে, দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে স্থানীয়দের অভাব, অভিযোগের কথা শুনে দ্রুত কাজের প্রতিশ্রুতি দিলেন বীরভূমের (Birbhum) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী শতাব্দী রায় (Shatabdi Roy)। আর প্রার্থীর প্রতিশ্রুতি পেয়েই গ্রামবাসীরা রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন। তৃণমূল প্রার্থীর নামে শোনা যায় জয়ধ্বনি। মূলত, রবিবার নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী। আর প্রচার (Election Campaigning) চলাকালীন গ্রামবাসীদের অভিযোগের কথা শোনেন প্রার্থী।

বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রামে এদিন প্রচারে যান শতাব্দী। সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জানতে পারেন, স্থানীয় একটি রাস্তা সারাইয়ের দাবি তাঁদের অনেকদিনের। কিন্তু তা কোনও কারণে সারাই হয়নি বলে অভিযোগ। এদিন শতাব্দী গ্রামবাসীদের কাছে তাঁদের অভাব, অভিযোগের কথা শুনতে গেলে তাঁরা জানান, দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন গ্রামের রাস্তা সারাই না হওয়ায় যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে। এরপরই প্রার্থী গ্রামবাসীদের অভিযোগের কথা শুনে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেন। শতাব্দী জানান, এতদিন ঠিক কী কারণে তাঁদের রাস্তা সারাইয়ের কাজ সম্ভব হয়নি।

এদিন শতাব্দী গ্রামবাসীদের সাফ জানান, লোকসভা নির্বাচনের পরই ওই গ্রামের রাস্তা সারাই করে দেওয়া হবে। এরপরই গ্রামবাসীদের মধ্যে খুশির হাওয়া। এতদিনের সমস্যা মিটে যাওয়ার কারণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেন গোকুলনগর গ্রামের বাসিন্দারা।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...