Friday, April 3, 2026

কারো ‘কথায়’ না, রাজ্যপালদের সংবিধান পালনের বার্তা সুপ্রিম কোর্টের বিচারপতির

Date:

Share post:

দেশের একাধিক রাজ্যের রাজ্যপালরা সংবিধান নয়, অন্য কারো কথা মেনে দায়িত্ব পালন করছেন। একাধিক রাজ্যের রাজ্যপালদের উদাহরণ তুলে তীব্র আক্রমণ সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্নার। অনেক রাজ্যপালের বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ার ঘটনার প্রসঙ্গ টেনে তাঁদের সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। রাজ্যপাল সংবিধান না মেনে কারো বলে দেওয়া পথে দায়িত্ব পালন করার তীব্র বিরোধিতা করেন বিচারপতি নাগরত্না।

একটি আইন কলেজের একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না মহারাষ্ট্র ও পাঞ্জাবের দুটি মামলা উল্লেখ করে বলেন মন্ত্রিসভার পাশ করা বিল আটকে রেখে মামলায় জড়িয়ে পড়ার সাম্প্রতিক প্রবণতা খুব বেশি দেখা গিয়েছে। তিনি বলেন, “আমি মনে করি এটা কোনও স্বাস্থ্যকর প্রবণতা নয় যে কোনও রাজ্যের রাজ্যপালের নেওয়া বা বাতিল করা পদক্ষেপ আইনের সামনে এসে পড়ছে। আমার মনে হয় রাজভবনের দফতরগুলিকে আমার মনে করিয়ে দেওয়া প্রয়োজন এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। তাহলে আইনের দরবারে এই ধরনের মামলা কমবে।”

তবে রাজ্যপালদের মামলায় জড়িয়ে পড়ার প্রবণতার থেকেও তিনি বেশি সমালোচনা করেন রাজ্যপালের কাজ সংবিধানের থেকে অন্য কারো দ্বারা প্রভাবিত হওয়ার ঘটনায়। তিনি বলেন, “একজন রাজ্যপালের কাছে এটা ভীষণ লজ্জার যে তাঁকে কী করতে হবে আর কী করতে হবে না সেটা বলে দেওয়া হয়। অতঃপর এখন সময় এসে গিয়েছে যখন আমার মনে হয়, রাজ্যপালদের সংবিধান মেনে নিজেদের দায়িত্ব পালন করা উচিত।”

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...