Saturday, April 11, 2026

এপ্রিলের শেষেই বেছে নেওয়া হবে টি-২০ বিশ্বকাপের দল : সূত্র

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ । চলতি বছর ১ জুন থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণার চূড়ান্ত তারিখ ১ মে। তাই এপ্রিলের শেষ সপ্তাহেই ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হবে। এমনটাই খবর বোর্ড সূত্রের। তবে অংশগ্রহণকারী দেশগুলো দলে কোনও পরিবর্তনের জন্য ২৫ মে পর্যন্ত সময় পাবে।

এই নিয়ে শনিবার বোর্ডের এক শীর্ষ কর্তা এই বিষয়ে জানিয়েছেন, এপ্রিলের শেষ সপ্তাহেই বিশ্বকাপ দল বেছে নেওয়া হবে। ওই সময় আইপিএলের প্রথমার্ধ শেষ হয়ে যাবে। ফলে জাতীয় নির্বাচকরা ততদিনে ক্রিকেটারদের ফর্ম এবং ফিটনেস সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। ওই বোর্ড কর্তা আরও জানিয়েছেন, আইপিএলের লিগ পর্বের খেলা শেষ হচ্ছে ১৯ মে। আর পরের দিনই বেশ কিছু ক্রিকেটার নিউ ইয়র্ক উড়ে যাবেন। যাঁদের দল আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হবে, তাঁরা আগে যাবেন। আর আইপিএল ফাইনালের পর বাকি ক্রিকেটাররা নিউ ইয়র্কের শিবিরে যোগ দেবেন। ঠিক যেমনটা গত বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের সময় হয়েছিল।

প্রসঙ্গত, আইপিএল শেষ হচ্ছে ২৬ মে। অন্যদিকে, ১ জুন শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত। গ্রুপের বাকি চার দল পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও আমেরিকা। ৫ জুন আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। এরপর ১২ ও ১৫ জুন রোহিতদের প্রতিপক্ষ যথাক্রমে আমেরিকা ও কানাডা। ওই বোর্ড কর্তা আরও জানিয়েছেন, যদি কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং সম্ভাব্য ক্রিকেটারদের কেউ আইপিএল চলাকালীন চোট পান, তাহলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হবে। তবে ক্রিকেটাররা আইপিএলে কতগুলি ম্যাচ খেলবে, তা নিয়ে নির্দেশ দেওয়ার অধিকার বোর্ডের নেই।

আরও পড়ুন- কেরালার বিরুদ্ধে নামার আগে চাপে ইস্টবেঙ্গল

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...