Saturday, April 4, 2026

মর্মান্তিক, পাতিয়ালায় জন্মদিনের কেক খেয়ে বিষক্রিয়ায় মৃত নাবালিকা

Date:

Share post:

পরিবারের কেউ স্বপ্নেও ভাবেননি জন্মদিনের আনন্দ শেষ পর্যন্ত এমন পরিণতি হবে। অথচ এমনই মর্মান্তিক পরিণতি ঘটেছে পাঞ্জাবের পাতিয়ালার এক পরিবারে।ঘটনার সূত্রপাত ২৪ মার্চ। বাড়ির মেয়ের দশ বছরের জন্মদিনে মেতে উঠেছিল গোটা পরিবার৷ কিন্তু কেউই ভাবেননি মাত্র কয়েক ঘণ্টা পরই কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে রয়েছে মেয়েটির জন্য৷ জন্মদিনে আনা কেক খাওয়ার পর বিষক্রিয়ায় দশ বছরের ওই বালিকার মৃত্যু হয় বলে অভিযোগ৷দশ বছরের ওই মেয়েটির নাম মানভি৷ গত ২৪ মার্চ তার জন্মদিন উপলক্ষে মানভির পরিবার অনলাইনে একটি  কেক অর্ডার করেছিল।অভিযোগ, কেকটি খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মানভি এবং তার বোন সহ পরিবারের পাঁচ জন সদস্যই অসুস্থ হয়ে পড়ে৷

মানভির দাদু জানিয়েছেন, সন্ধে ৬টা নাগাদ অনলাইনে ওই চকোলেট কেকটি অর্ডার করা হয়৷ ৭টা নাগাদ কেক কেটে মানভির জন্মদিন উদযাপন করেন তাঁরা৷ রাত দশটা নাগাদ পরিবারের প্রত্যেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন৷মানভি এবং তার বোনের বমি শুরু হয়৷মানভি জানায়, তার গলা এবং মুখ খালি শুকিয়ে আসছে৷ জল খেতেও চায় সে৷ এর পরে ওই বালিকা ঘুমোতে চলে যায়৷ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে মানভিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়, ইসিজিও করানো হয়৷ কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মানভির৷

পাতিয়ালার যে কেকের দোকান থেকে ওই জন্মদিনের কেক অর্ডার করা হয়েছিল, সেই দোকানের মালিকের বিরুদ্ধেও এফআইআর করেছে পুলিশ৷ মৃতদেহের ময়নাতদন্তের পাশাপাশি ওই কেকের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷






 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...