Friday, March 20, 2026

ঝঞ্ঝা বিধ্বস্ত জলপাইগুড়িতে ভোটার স্লিপ দেখিয়েই দেওয়া যাবে ভোট, সিদ্ধান্ত কমিশনের

Date:

Share post:

ঝঞ্ঝা বিধ্বস্ত জলপাইগুড়ির ভোটদাতারা যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থকে বঞ্চিত না হন তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সব ভোটদাতাদের সচিত্র পরিচয় পত্র সহ অন্যান্য নথি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাঁরা ভোটার স্লিপ দেখিয়েই ভোট দিতে পারবেন। ভোটার তালিকায় নাম থাকলেই তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।

লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট নেওয়া হবে। এদিকে, রাজ্য নির্বাচন দফতরের দুই আধিকারিককে সোমবার সরিয়ে দেওয়া হল। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায় চৌধুরী এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক রাহুল নাথকে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বলে নির্বাচন কমিশন আজ এক নির্দেশিকায় জানিয়েছে।

আরও পড়ুন- কৃষক আন্দোলনে শহিদের মৃত্যুর তদন্ত প্রয়োজন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Related articles

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...