Thursday, June 25, 2026

কৃষক আন্দোলনে শহিদের মৃত্যুর তদন্ত প্রয়োজন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ফেব্রুয়ারিতে কৃষক আন্দোলনে মৃত তরুণের মৃত্যুর তদন্ত হাইকোর্ট গঠিত কমিটির দ্বারাই হওয়ার পক্ষেই নির্দেশ সর্বোচ্চ আদালতের। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই ঘটনায় হাইকোর্টের পর্যবেক্ষণে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হরিয়ানা সরকার। সোমবার সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানায় বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

২১ ফেব্রুয়ারি কৃষক আন্দোলনের সময় পাঞ্জাব হরিয়ানা সীমান্তে গুলিতে মৃ্ত্যু হয় সুভকরণ সিং নামে এক যুবকের। মৃত্যুর তদন্তে তাঁর পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। তাঁদের দাবি হরিয়ানা পুলিশের গুলিতে মৃত যুবকের মৃত্যুর তদন্ত হরিয়ানা পুলিশের হাতে দেওয়া যাবে না। হাইকোর্ট তদন্তে কমিটি গঠন করে যেখানে হরিয়ানা পুলিশের হাতে না দিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্ত হয়।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে হরিয়ানা সরকার দাবি করে প্রত্য়েক ঘটনায় কমিটি গঠন করে তদন্ত হলে সরকারের উপর সাধারণ মানুষের বিরূপ প্রভাব পড়তে পারে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হাইকোর্ট নিজের পর্যবেক্ষণে কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে, আমাদের তাতে নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা নেই। সুষ্ঠু তদন্তের অধিকার রক্ষা করাও কর্তব্য।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...