Saturday, June 20, 2026

আইপিএল-এর মাঝেই সব ফ্র্যাঞ্চাইজিকে ডেকে পাঠালো বোর্ড, বসতে চলেছে মেগা বৈঠক : সূত্র

Date:

Share post:

চলছে আইপিএল । আর তারই মাঝে আইপিএল-এর দশ দলের মালিকদের ডেকে পাঠালো ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর , আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদে হবে একটি বৈঠক।সেখানে ডাকা হয়েছে ১০ দলের মালিকদের। সেদিন ওখানে রয়েছে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা। আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকেই ডাকা হচ্ছে। মালিকদের পাশাপাশি সিইও এবং শীর্ষস্থানীয় কর্তারা থাকবেন। তবে কি নিয়ে এই বৈঠক তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, আগামী বছরের মেগা নিলাম নিয়ে আলোচনা হবে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আইপিএল মালিকদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কোনও কর্মসূচি এখনও জানানো হয়নি। আইপিএল দ্বিতীয় মাসে পা দেবে। ফলে স্টেকহোল্ডারদের গেট টুগেদারের এটাই সেরা সময়।” তবে মনে করা হচ্ছে, ক্রিকেটার ধরে রাখার নীতি বা ‘রিটেনশন পলিসি’ নিয়ে আলোচনা হতে পারে। জানা যাচ্ছে, এই বৈঠকে থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

২০২৫ সালে পরবর্তী মেগা নিলাম। সূত্রের খবর, বৈঠকে স্যালারি ক্যাপ নিয়ে আলোচনা হতে পারে। আগের নিলামে প্রতিটি দল ১০০ কোটি খরচ করতে পারত। মনে করা হচ্ছে টাকার অঙ্ক হয়তো বাড়তে পারে। আর এই সব নীতি নির্ধারণ করার জন্যই এই বৈঠক আয়োজন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ‘লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন হল’, চেন্নাইয়ানের কাছে ম্যাচ হেরে বললেন বাগানের সহকারী কোচ


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...