Friday, April 3, 2026

কামব্যাকের পর প্রথম অর্ধশরান, ম্যাচ শেষে আবেগে ভাসলেন ঋষভ পন্থ

Date:

Share post:

গতকাল আইপিএল-এর ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ব্যাত হাতে দুরন্ত ইনিংস খেলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। ৫১ রান করেন তিনি। ইনিংস সাজান ৪ চার এবং ৩ ছয় দিয়ে। দীর্ঘ বিরতির পর আবার অর্ধশতরান। পাশাপাশি এক হাতে ছক্কাও মেরেছেন তিনি। চলতি আইপিএল-এ প্রথম জয় পাশাপাশি নিজের অর্ধশতরান। তাই ম্যাচ শেষে আবেগে ভাসলেন দিল্লির অধিনায়ক। বললেন, দেড় বছর আমি অপেক্ষা করেছি।

ম্যাচ শেষে পন্থ বলেন, “দেড় বছর আমিও অপেক্ষা করেছি, কবে আবার এক হাতে ছক্কা মারতে পারব। সেভাবে ক্রিকেট খেলিনি, কিন্তু বিশ্বাস ছিল আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারব। বাকি সবার মতো আমিও দেখতে চাইছিলাম যে এক হাতে ছক্কা মারতে পারব কি না। তবে আমি পেরেছি ।“ এরপরই পন্থ বলেন, “ অনেক দিন খেলিনি বলে শুরুতে একটু সময় লাগছিল। কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল। জানতাম আমি ম্যাচের রং বদলে দিতে পারি। দেড় বছর ধরে এই বিশ্বাসটা ধরে রেখেই নিজেকে তৈরি করেছি। এখনও অনেক কিছু শিখছি।”

এদিকে গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। পন্থ করেন ৫১ রান। ৩৫ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জবাবে ৬ উইকেটে ১৭১ রানে চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হয়ে যায়। চেন্নাইয়ের হয়ে ঝোড়ো ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিনি।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...